সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়, সোমবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে গোলাম হোসেন নামের এক ব্যক্তি জানান যে, জালালাবাদ থানাধীন ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত খিত্তারগাঁও গ্রামে তার বেগুন ক্ষেতের পাশে সুরমা নদীর পাড়ে একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উপুড় হওয়া ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে।
খবর পেয়ে তাৎক্ষনিক জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নদীর পাড়ে অজ্ঞাতনামা অনুমান ৩০-৩৫ বছর বয়সী অর্ধগলিত একজন পুরুষের লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির কোমরে কালো বেল্ট, কালো ফুল প্যান্ট এবং কালো ফুল হাতা শার্ট পরিহিত ছিল। এরপর ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
জালালাবাদ থানার ওসি মো: নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed