গাজায় রাতভর ইসরাইলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। টানা অষ্টম দিনের মতো রবিবার রাতভর হামলা চালায় দেশটি। ইসরায়েলের শহরগুলোয় হামাসও রকেট হামলা চালিয়েছে। তবে আজ সোমবার সকালের হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাজার রাস্তা, ভবন, হামাসের প্রশিক্ষণ শিবির ও ঘরবাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের বেশির ভাগ জায়গায় রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তাদের দাবি, গতকাল রোববার গভীর রাতে বিরসেবা ও আশকেলন শহরে গাজা থেকে রকেট হামলা চালানো হয়। এরপরই ইসরাইল হামলা চালিয়েছে।
এক সপ্তাহ আগে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ৫৮ জন শিশু ও ৩৪ জন নারীসহ অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। ইসরাইলিদের দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed