Main Menu

সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি করোনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে ৩৭৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে ২৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে হবিগঞ্জে করোনায় আক্রান্ত ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর সোমবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় এ বিভাগে আরো ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং ৩৪ জন সিলেট জেলার বাসিন্দা। এ বিভাগে সবমিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৫১১ জনের।

এছাড়া নতুন সুস্থ ৪৭ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৯৯ জন।

এরআগে রবিবার এ বিভাগে করোনায় ১১ জন এবং এর আগের দিন শনিবার ১৪ জন আক্রান্ত হয়েছিলেন।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ১৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৯ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed