কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: কানাডার অটোয়া শহর থেকে টরন্টোয় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন প্রবাসী বাংলাদেশি কানাডিয়ান। নিহতদের মধ্যে আছেন ব্যবসায়ী মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং তাদের ব্যবসাপ্রতিষ্ঠান প্রিমিয়াম সুইটসের অন্যতম কুক লিয়াকত হোসেন।
মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হাসপাতালে শুক্রবার মারা গেছেন। বাকি দুজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে দেশটির হাইওয়ে ৪০১ সড়কের বাউন্ডারি রোড ও কর্নওয়েল অ্যাভিনিউ এলাকায় দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।
স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে তদন্তে পাওয়া গেছে, তিনজন আরোহী ছিলেন গাড়িতে। রাস্তার বাঁ দিকে সড়ক বিভাজকে ধাক্কা লাগার পরই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed