বিশ্বনাথে ঈদের জামাত হবে মসজিদে মসজিদে
বিশ্বনাথ প্রতিনিধি : মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও মুসল্লীদের জীবন ঝুঁকি বিবেচনায় গত বছরের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথ উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে প্রত্যেক মসজিদে মসজিদে। স্বাস্থ্যবিধি অনুসরণ করেই পড়তে হবে ঈদের জামাত। জনসমাগম রোধে নিষেধ করা হয়েছে ঈদগাহে বা খোলা জায়গায় জামাত আয়োজনের। ইতিমধ্যে ১২টি শর্ত জুড়ে এ সংক্রাস্ত জরুরী বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সে আলোকে ঈদগাহে ঈদের জামাত না পড়তে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। বলা হয়েছে, সামাজিক দূরত্ব মেনে মসজিদে ঈদের জামাত আদায়ের। একটি মসজিদে প্রয়োজনে করা যেতে পারে একাধিক ঈদের জামাত। প্রত্যেক মুসল্লিদের নিজ নিজ বাসা থেকে ওযু সেরে মাস্ক পড়েই তবে মসজিদে আসতে হবে।
ব্যবহার করা যাবে না মসজিদের সংরক্ষিত জায়নামাজ ও টুপি। মসজিদে ওযুর স্থানে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে নামাজে কাতারে দাঁড়ানোর সময়। নামাজে অংশ নিতে পারবেনা শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা।
অনুরোধ করা হয়েছে জামাত শেষে কোলাকুলি ও পরস্পর হাত মেলানো পরিহার করতে।
উল্লেখিত নির্দেশনার ব্যত্যয় হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ সাংবাদিকদের বলেন, সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার সকল মসজিদে এ বার্তা প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed