বিশ্বনাথে দুই খুনের মামলার আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই খুনের মামলার আসামি আব্দুল জলিলকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে গোলাপগঞ্জ উপজেলার বখতিয়ারঘাট এলাকার পাহাড় লাইন গ্রামের জনৈক আছদ্দর আলীর বাড়ী থেকে এক সাড়াসী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল জলিল বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরের লীজ গ্রহীতা দশঘর মৎসজীবি সমবায় সমিতির সভাপতি ও গাগুটিয়া গ্রাামের আব্দুল জব্বারের পুত্র। তিনি কৃষক দয়াল ও স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার আসামি।
নবাগত ওসি গাজী আতাউর রহমান রাজুর নেতৃত্বে ওসি (তদন্ত) রমা কান্ত প্রসাদ ও এসআই মোয়াজ্জেম এবং এসআই অরূপ সাগর অভিযানে অংশ নেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান রাজু সাংবাদিকদের বলেন, চাউলধনী হাওর নিয়ে যারা অপকর্ম করেছে তারা পুলিশের হাতে ধরা পড়তেই হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ১ মে শনিবার বিকেল ৩ টার দিকে বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরের লীজ গ্রহীতা বাহিনীর প্রধান সাইফুল ও তার বাহিনী নিয়ে চৈতননগর এলাকায় কৃষকদের মালিকানা জমি থেকে মাটি কাটতে গেলে কৃষকরা বাঁধা দেন। এতে সাইফুল আলম উত্তেজিত হয়ে সাথে থাকা একটি বন্দুক ও পিস্তল দিয়ে উপর্যপুরী গুলি করে। এতে স্কুল ছাত্র সুমেল, তার পিতা মানিক মিয়া, চাচা প্রবাসী মনির মিয়া ও চাচাতো ভাই সালেহ আহমদ গুরুত্বর গুলিবিদ্ধ হয়। এতে সুমেলের মাথা, চক্ষু ও বুকে ৫/৬টি গুলি লাগে। তার পিতার মাথায় গুলি থাকাবস্থায় তিনি সুমেলকে কুলে নিয়ে সিলেট ওসমানী হাসপাতালে যাওয়ার পথে সে মারা যায়।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed