সিলেটে ভারত ফেরত এক মহিলার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার ৯ দিন পর আসমা বেগম (৪৮) নামের এক নারী মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে তাঁর করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল। ওই নারী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিন আগে আসমা বেগম ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। তিনি কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। পরে তাঁকে সরকারি ব্যবস্থাপনায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে ৯ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার সকালে বিশেষ ব্যবস্থায় তাঁকে সিলেটে প্রেরণ করা হয়। সিলেটে আনার পর যশোর থেকে ওই নারীর করোনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ৩১ শয্যার খাদিমনগর হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠান। পরে সেখানে নেওয়ার পর বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির প্রায় এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, নিহতের মরদেহ দুপুরেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed