Main Menu

ছাতকে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের একটি মজা পুকুর থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রী পাপিয়া বেগমের (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে একই গ্রামের আবু বকরের মেয়ে। গত ১০ মে সোমবার বিকেলে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রামের তাজ উদ্দিনের বাড়ির পেছনের একটি মজা পুকুর থেকে ভাসমান অবস্থায় এ শিশুর লাশ উদ্ধার করেছে।

জানা যায়, গত ৮ মে শনিবার ভোরে আম কুড়াতে ঘর থেকে বের হয় পাপিয়া। সকাল ৮টার মধ্যে মেয়ে ঘরে না ফেরায় পিতা আবু বকর ও মা তাছলিমা বেগম তাকে খুঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু অনেক খোজাখুজি পরও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে সোমবার বিকালে গ্রামের তাজ উদ্দিনের বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুরে লাশ ভাসমান অবস্হায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেন।

খবর পেয়ে পুলিশ শিশুর ভাসমান লাশ উদ্ধার করে সুনমগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেন। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন ও থানার ওসি নাজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Share





Related News

Comments are Closed