কানাডার বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় ১জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ভ্যানকোভার বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এবিসি নিউজ জানায়, রোববার (৯ মে) রিচমন্ড শহরের ভ্যানকোভার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনালে অতর্কিত গুলি ছুড়ে অজ্ঞাত এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
এ ঘটনায় হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। তবে এখনও তার সন্ধান মেলেনি। হামলার ঘটনায় বিমানবন্দরটিতে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলছে, বর্তমানে বিমানন্দরে আর কোনো হামলার আশঙ্কা নেই। যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ বলেও জানানো হয়।
বন্দুক হামলার ঘটনায় তদন্তের পাশাপাশি এটি পরিকল্পিত নাশকতা কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এ বিষয়ে তাৎক্ষিণভাবে কোনো মন্তব্য করেননি কানাডার কর্মকর্তারা।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed