জামালগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী খুন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক দম্পতি। নিহতরা হলেন—আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মোর্শেদা বেগম (২৮)।
রোববার (৯ মে) রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দম্পতির চার সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৯ বছর। নিহতদের লাশ জামালগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলীপুর গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা বিক্রি নিয়ে কিছুদিন ধরে চাচাতো ভাই ঝনর মিয়ার ছেলে রাসেল মিয়ার দ্বন্দ্ব চলছিল। বিক্রি করা জায়গায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ২-৩ দিন ধরে ঝগড়া বিবাদ চলছিল।
এর জের ধরে রোববার রাত ৮টার দিকে রাসেল মিয়া আলমগীর হোসেনের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন। এ সময় আলমগীরের স্ত্রী মোর্শেদা বেগম বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করেন রাসেল মিয়া।
এসময় মা-বাবার রক্তাক্ত নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে আলমগীরের ছেলের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক ছুরিকাঘাতে অতিরিক্ত রক্ষক্ষরণের কারনে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই এ দম্পতি মৃত্যু বরণ করেছেন বলে জানান।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খুন হওয়া দম্পত্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed