পঞ্চগড়ে মটরসাইকেলের সংঘর্ষে চিকিৎসকের মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ সময় শুভ (১৮) নামে অপর এক মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৮ মে) বিকেলে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের মোলানী পাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
মৃত আব্দুল কাদেরের বাড়ি পঞ্চগড় পৌরসভা এলাকার মোলানী পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের কছিমউদ্দিনের ছেলে।
আহত মোটরসাইকেল চালক শুভর বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা কাজিপাড়া এলাকায়। সে ওই এলাকার বাশারুল এর ছেলে।
জানা যায়, পঞ্চগড় শহর থেকে পল্লী চিকিৎসক আব্দুল কাদের মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি মোলানী পাড়া এলাকায় এলে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই মোটর সাইকেল চালকই গুরুতর আহত হন। পরে তাদের আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল কাদেরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে এম্বুল্যান্স যোগে রংপুর নেয়ার পথে পল্লী চিকিৎসক আব্দুল কাদেরের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহমেদ সড়ক দুর্ঘটনায় ওই পল্লী চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed