ভারতে করোনায় একদিনে মৃত্যুর সব রেকর্ড ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে শনিবার (৮ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ ৪ লাখ এক হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন। এছাড়া এসময়ে দেশটিতে রেকর্ডসংখ্যক ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনের।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত ভারতে টানা ১০ দিনে গড়ে ৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার এই পরিসংখ্যান ৪ হাজারের মাইলফলক ছাড়িয়ে যায়।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১৩ হাজার ৭২৬ জন এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৬ হাজার ৪৮৫ জনের শরীরে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৮৩ হাজার ২৩৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৯৬৭ জন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed