Main Menu

সিলেটে ভারতীয় মেহেদীসহ চোরাকারবারি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট থেকে শুক্রবার রাতে ভারতীয় তিন হাজার পিস কাবেরী মেহেদীসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটক চোরাকারবারি অলিউর রহমান (১৮) জৈন্তাপুর উপজেলার হরিপুর শ্যামপুরের তোতা মিয়ার পুত্র। এ সময় মেহেদি বহনকরা সিলেট ছ-১১-১৯২৮ রেজিষ্ট্রেশনের একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন- মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল হোসাইন ও পুলিশ পরিদর্শক দেবাশীষ সরকার ও পুলিশ পরিদর্শক(নিঃ) শাহিন মিয়াসহ সঙ্গীয় ফোর্স।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভারতীয় মেহেদিগুলি অবৈধভাবে চোরাকারবারীদের সহায়তায় জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট শহরে নিয়ে আসে অলিউর। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Share





Related News

Comments are Closed