মানিকপীর (র.) কবরস্থান আধুনিকায়ন প্রকল্পের এ ব্লকের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তিন ব্যক্তির মরদেহ দাফনের মধ্যদিয়ে সিলেট নগরীর হযরত মানিকপীর (র.) কবরস্থান আধুনিকায়ন প্রকল্পের এ-ব্লকের উদ্বোধন করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী শুক্রবার (৭ মে) জুমার নামাজের পর নগরীর সবচাইতে বড় এ কবরস্থানের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মানিকপীর কবরস্থান আধুনিকায়ন প্রকল্পের আওতায় এ-ব্লকে ৩৫০০ কবরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মানিকপীর টিলায় আরো তিনটি ব্লকের উন্নয়ন কাজ এগিয়ে চলছে।
সিসিক মেয়র বলেন, এই প্রকল্পে সংরক্ষণকে প্রাধান্য দিয়ে নগরের কবরস্থান সংকট নিরসনে উন্নয়ন কাজ করা হচ্ছে। কাজ শেষে পরিকল্পনা অনুযায়ী পুরো টিলায় লাগানো হবে বনজ ও ফলজ গাছ। সবমিলিয়ে বৃক্ষশোভিত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কবরস্থানে রূপান্তর হবে এ কবরস্থান।
সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয় এই কবরস্থানের উন্নয়নে। তারই আলোকে এ-ব্লকের উদ্বোধন করা হলো। ৫ কোটি টাকার চলমান এই প্রকল্পে মানিকপীর টিলার চারদিক থেকে দরগায় উঠার চারটি সিড়ি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ করা হবে আধুনিক সুবিধা সম্পন্ন চারটি গোসলখানা। এরমধ্যে ২টি পুরুষদের জন্য এবং ২টি মহিলাদের জন্য।

তিনি বলেন, প্রথম ধাপের ৫ কোটি টাকার কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপে আরো ৫ কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় টিলা না কেটে কবর সংখ্যা বাড়ানোকেই প্রাধান্য দেয়া হয়েছে এই প্রকল্পে।
এছাড়া পুরো কবরস্থানে আধুনিক আলোকবাতি লাগানো হবে। এরই মধ্যে এ-ব্লকে লাইটিং সম্পন্ন হয়েছে। টিলার চার পাশে অভ্যন্তরীন সড়ক ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন প্রধান ফটকও।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুর রকিব তুহিন, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, মানিকপীর কবরস্থান উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed