ইভটিজিংয়ে বাধা দেয়ায় শাবি কর্মচারীর উপর হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: ভাতিজিকে ইভটিজিংয়ে বাধা দেয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অফিস এটেন্ডেন্ট শামসুল ইসলামের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ মে) রাতে সিলেট নগরীর আখালিয়া নয়াবাজার এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার উপর এ হামলা চালায় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি ছাদেক আহমদ।
জানা যায়, দীর্ঘদিন ধরে শামসুলের ভাতিজিকে ইভটিজিং করে যাচ্ছিল নয়াবাজার এলাকার কিছু বখাটে ছেলে। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার বখাটেদের ইভটিজিং করতে নিষেধ করে শামসুল। এরপর সন্ধ্যায় ইফতার শেষে শামসুল ও তার ভাই মোটরসাইকেল নিয়ে বের হলে নয়াবাজার এলাকায় তাদের মোটরসাইকেল আটকে রেখে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
হামলায় আহত শামসুল ইসলাম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলাকারীদের মধ্যে নয়াবাজার এলাকার ছায়েদ, আরফিন শাহ, শুভ ও রোহান নামের ব্যক্তিদের চিনতে পারেন বলে জানান শামসুল এবং তাদের সাথে অজ্ঞাতনামা আরো কয়েকজন ছিলো বলে জানান তিনি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed