Main Menu

দিলদার হোসেন সেলিমের জানাজা শুক্রবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের জানাজা সময় নির্ধারণ করা হয়েছে।

তাঁর প্রথম নামাজের জানাজা ৭ মে শুক্রবার বাদ জুম্মা হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে।

আর তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর গোয়াইনঘাট উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে।

তৃতীয় নামাজের জানাজা শেষে গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর। জানাজায় সকলের উপস্থিতি কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম গত বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে মাউন্ড এডোরা হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নাা-লিল্লাহ…রাজিউন)।

দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। গত মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি ৫ মে বুধবার রাত পৌনে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Share





Related News

Comments are Closed