ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যান চালচল বন্ধ ছিল।
একাধিক সূত্রে জানা যায়, সিলেটের ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-২৩৬৭) মহাসড়কের ব্রাহ্মণগ্রামে (দত্ত গ্রাম) দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট ১৪-৮৫৪৫) পেছন থেকে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মান্নান হাওলাদার (২৬) নামের হেলপার নিহত হন। তিনি শরিয়তপুর জেলার গোসাইরহাঁট উপজেলার বালিরহাটের বাসিন্দা। আহত ট্রাক চালক সুলেমান মিয়া (৩০) একই উপজেলার নাগেরপাড়া-রানিঘর গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও তাজপুর ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে মারাত্মক আহত ট্রাক চালককে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নবিন হোসেন বলেন, ট্রাক চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত হেলপারের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে ও দুর্ঘটনা কবলিত ট্রাক হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed