কানাইঘাটে রাস্তা থেকে নবজাতক উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের অফিসের পাশের রাস্তা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৫ মে) ভোর ৬টার দিকে পরিচয়হীন নবজাতক কন্যাটিকে উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, বুধবার ভোরে কানাইঘাট-দরবস্ত রাস্তার পাশে গাছের নিচে একটি টাওয়াল দিয়ে মোড়ানো রক্তমাখা অবস্থায় স্থানীয় বতাই মিয়ার বাড়ির লোকজন নবজাতক কন্যাটিকে দেখতে পান। পরে ঐ বাড়ির ইছমতুন বেগম ফুটফুটে নবজাতককে কোলে নেন। মুহূর্তে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে নবজাতক কন্যাকে দেখতে বতাই মিয়ার বাড়িতে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। পরবর্তীতে বতাই মিয়ার মেয়ে নিঃসন্তান দম্পতি বনপাড়া গ্রামের শিমুল আহমদ ও তার স্ত্রী মুন্নি বেগম নবজাতক কন্যাটিকে তাদের দায়িত্বে বুঝে নেন।
স্থানীয়রা আরো জানান, নবজাতককে রক্তমাখা অবস্থায় ইউনিয়ন অফিসের সামনে রাস্তার পাশে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। নবজাতকটির নাড়ি কাটা ছিল। ধারনা করা হচ্ছে এই নবজাতকের জন্ম কোন ক্লিনিকে হতে পারে এবং ভোর বেলা লোকজনের আড়ালে রাস্তার পাশে কেউ রেখে গেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed