সিলেটে হোটেল কক্ষে ঢাকার যুবকের আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: ‘ঋণগ্রস্ত’ হবার কারণে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার গেইট এলাকার জালালাবাদ বোর্ডিংয়ের একটি কক্ষে হুমায়ুন কবির নামের ঢাকার এক যুবক আত্মহনন করেছেন। সোমবার বিকেলে বোর্ডিংয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার বরেছে পুলিশ। মৃতের পাশ থেকে একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়েছে।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, হুমায়ুন কবির ঋণগ্রস্ত ছিলেন। তার মরদেহের পাশ থেকে একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়। নোটে ঋণের কথা উল্লেখ করে স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সাথে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান ওসি।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed