ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিলেটগামী ট্রাকের চালক ও হেল্পার ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের চক আতাউল্লা নামক স্থানে ঘটনাটি ঘটে। তবে নিহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি।
সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট গামী মাল বোঝাই ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-২২-৭০১২) সাথে ঢাকাগামী বালুভর্তি ড্রাম ট্রাক (ঢাকা-মেট্রো-শ-১১-২২৬৪) এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ মর্মান্তিক ঘটনায় সিলেটগামী ট্রাকের হেল্পার ও চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় তামাবিল হাইওয়ে পুলিশ ট্রাক দুটি আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চালক ও হেল্পার দুইজন মারা গেছেন। তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed