করোনায় প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রবীণ অধ্যাপক আবদুর রহমান। শুক্রবার (৩০ এপ্রিল) ভোররাত ৪ টা ১০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
অধ্যাপক আবদুর রহমানের ফুপাতো ভাই অধ্যাপক হাবিবুর রহমান আখন্দ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ১৭ এপ্রিল তিনি করোনা পজিটিভ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রথম কয়েকদিন সাধারণ ওয়ার্ড ছিলেন। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ ভোর ৪টা ১০মিনিটে তিনি মারা যান।
সকাল ৯টায় ভুঁইগড়ে মরহুমের প্রথম জানাজা শেষে তার দেশের বাড়ি নরসিংদীর মনোহরদীর মনতোলা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৩টায় দ্বিতীয় জানাজা শেষে তার বাবার কবরের পাশে সমাহিত করা হবে।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed