Main Menu

রওশন এরশাদ হাসপাতালে

বৈশাখী নিউজ ডেস্ক: অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। প্রচণ্ড গরমে পানিশূন্যতায় ভুগছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করানো হয়।

এ প্রসঙ্গে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান গণমাধ্যমকে বলেন, ম্যাডামের করোনা নেগেটিভ। প্রচণ্ড গরমে পানিশূন্যতায় ভুগছেন তিনি। তাই সিএমএইচে ভর্তি করা হয়েছে। আশা করছি, শুক্রবারের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।

Share





Related News

Comments are Closed