সিলেটে করোনায় আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মারা গেলেন ৩৫০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৭৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৮ জন রয়েছেন। এছাড়া, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (৩০ এপ্রিল) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবর সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরো ৭৯ জনের শরীরে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ৯ জন। এ নিয়ে এ বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫১ জনে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২১ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪২ জন।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৩৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed