জকিগঞ্জে হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থেকে হেফাজতে ইসলামের নেতা মুফতি মাওলানা মাসউদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতমিম (ভাইস প্রিন্সিপাল) ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ।
শুক্রবার ভোররাত ৩টায় জকিগঞ্জস্থ বারহাল কচুয়ায় তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় দায়ের করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় এর আগে আরও ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১০টায় জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মাইজগ্রাম জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবীতে একটি মিছিল বের হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলা অবস্থায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করায় তখন ৮ জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় ১৯ জনের নামোল্লেখসহ বিএনপি, জামায়াত, শিবির ও হেফাজতে ইসলামের প্রায় ৩০/৩৫জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। (মামলা নং- ২৪)। এই মামলায় মাওলানা মুফতি মাসউদকেও গ্রেফতার দেখানো হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed