শনিবার সিলেট নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তীব্র গরমে মানুষ যখন অতিষ্ঠ ঠিক এই সময়েও সিলেটে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। আগামি শনিবার (১ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুত উন্নয়ন বোর্ড।
আজ বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জরুরী মেরামত কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের আওতাধীন ৩৩ কেভি উপশহর এবং ৩৩ কেভি এমসি কলেজ ফিডারের এলাকা সমূহে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
এলাকা সমূহ হচ্ছে-উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর ও নয়াবস্তি।
এছাড়া ৩৩/১১ কেভি লাইনের এমসি কলেজ উপকেন্দ্র টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড এলাকাসমূহেও বিদ্যুৎ থাকবে না।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed