সিলেটে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউড়া এলাকা থেকে সানাউল আহম্মেদ (২০) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ অপহৃত এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃত সানাউলকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত সানাউল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন কামারগাঁও এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। এরআগে মঙ্গলবার (২৭ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সানাউলকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি আবু ফরহাদ। তিনি জানান, কিশোরীকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে অপহরণ করে সানাউল। গত ৫ মার্চ রাত ৮টার দিকে অপহরণ করার পর কিশোরীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সানাউল। এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে থানায় গত ৪ এপ্রিল মামলা দায়ের করেন। পরে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed