দেশে করোনায় আরও ১০১ মৃত্যু, আক্রান্ত ২৯২২
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৫৩ জনের দাঁড়িয়েছে। এছাড়া এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৯২২ জনের শরীরে করোনাভাইরাসটি ধরা পড়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনে।
রবিবার (২৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৩০১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জনে। একদিনে ২১ হাজার ৪৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯২২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।
মারা যাওয়া ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগেই ৫৪ জন, চট্টগ্রাম ২৩, রাজশাহীতে ১, খুলনায় ৫, বরিশালে ৭, সিলেটে ৮, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬৫ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন এবং ০ থেকে ১০ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে ওই বছরের ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়। বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed