ছাগলনাইয়ায় ভূয়া ডাক্তারকে জরিমানা
মোঃ মিরাজ উদ্দিন হৃদয়, ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা: ছাগলনাইয়ায় ভুয়া হাড়ভাঙ্গা চিকিৎসক আব্দুল মোতালেবকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়রা ইসলাম।
রবিবার (২৫) এপ্রিল রবিবার সকাল ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া বাজারে ব্যবসায়িক কাগজপত্র বিহিন হাড় ভাঙ্গার চিকিৎসককে জরিমানা করেন।
সহকারী কমিশনার হুমায়রা ইসলাম জানিয়েছেন অনেক ভুক্তভোগী তার অফিসে গিয়ে অভিযোগ করেছেন ছাগলনাইয়া বাজারে হাড়ভাঙ্গা চিকিৎসক সেজে এলাকার সহজ সরল মানুষের সাথে বড় ধরনের প্রতারণা করে আসছে। সেজন্য তাকে ৩০ টাকা হাজার টাকা জরিমানা ও তার চেম্বারে তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। এসময় হাড় ভাঙ্গার ভুয়া চিকিৎসক আব্দুল মোতালেব নিজেকে দোষী হিসেবে স্বীকার করে নিয়েছেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed