Main Menu

ট্রাক্টরের নিচে বিশ্রাম, প্রান গেল কিশোরের

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘুঙ্গিয়াজুড়ি হাওরে ট্রাক্টর চাপায় এক কিশোরের মর্মান্তি মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ঘুঙ্গিয়াজুড়ি হাওরের স্লুইচ গেট সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত মো. সানি (১৪) ওই ইউনিয়নের চানপুর গ্রামের মৃত রুকুম উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর সানি মাছ ধরতে স্থানীয় ঘুঙ্গিয়াজুড়ি হাওরে যায়। এ সময় প্রচন্ড রোদ থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের নিচে ছায়ায় ঘুমিয়ে পড়ে সে। একপর্যায়ে অপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে ধাক্কা দিলে ঘুমন্ত সানি ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানার এসআই মৃদুল দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছেন। ঘাতক ট্রাক্টর দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed