কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা!
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপানে পদ্মমোহন সিংহ (৫৯) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মাধবৎংর ইউনিয়নের দক্ষিণ মাঝেরগাঁও গ্রামে শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বিকেলে মাধবপুর বাজারের সঞ্চিতা টেইলারিং এর পরিচালক পদ্মমোহন সিংহ নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যা করেন। আত্মীয়স্বজনরা দ্রত তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে শুনেছি।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষপানে আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed