কুলাউড়ায় নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়ায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাহেনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বরমচালের কলিমাবাদ এলাকার তখলিছ মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকার একটি টিলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা কুলাউড়া থানার এসআই মো. মহসীন তালুকদার মোবাইলে জানান, উদ্ধারকৃত নারী শাহেনা প্রায় দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।
জানা যায়, বুধবার দিবাগত রাতে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। সেহরির সময় ওঠে শাহেনাকে ঘরে দেখতে না পেয়ে স্বামী সন্তানরা তাকে খুঁজতে থাকেন। ভোর ৬টার দিকে বসত ঘরের একটু অদূরে নির্জন টিলার নিচের দিকে একটি গাছের গোঁড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেন তারা।
কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষন রায় জানান, মৃত শাহেনার পরিবারের সদস্যের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed