শাহপরানে ৯৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর শাহপরান এলাকা থেকে ৯৮০ পিস ইয়াবাসহ সীমা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা।
সীমা কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ইকুইরদা গ্রামের মো: রঙ্গু মিয়ার কন্যা। বর্তমানে সিলেটের গোলাপগঞ্জের চকরিয়ার আব্দুন নূর মিয়ার কলোনীতে সে বসবাস করে।
সোমবার সন্ধ্যায় র্যাবের একটি টিম সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিমপাড়া কেন্দ্রীয় মদিনা মসজিদের সম্মুখে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আলামতসহ তাকে শাহপরান(র.) থানায় হস্তান্তর করা হয়েছে।
« বুধবার থেকে বিমান চলবে অভ্যন্তরীণ রুটে (Previous News)
(Next News) টিকাগ্রহীতাদের সংক্রমণের ‘তীব্রতা কম’, গবেষণা »
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed