শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে নিয়াস দ্বীপে আঘাত হানে এ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রথমে সংস্থাটি ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯ দেখিয়েছিল এবং উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে জানিয়েছিল। কিন্তু পরে তারা তথ্য সংশোধন করে জানায়, ভূমিকম্পের মাত্রা ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার।
ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed