করোনা নিয়ন্ত্রণ নিয়ে সুখবর দিলেন ডব্লিউএইচও প্রধান
আন্তর্জাতিক ডেস্ক: আগামী কয়েক মাসের মধ্যে করোনা মহামারিকে নিয়ন্ত্রণে আনার সামর্থ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস । বিশ্ব চাইলে কয়েক মাসের মধ্যে মহামারি নিয়ন্ত্রণে আনতে পারে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (১৯ এপ্রিল) তিনি এই মন্তব্য করেছেন।
গেব্রিয়াসিস বলেন, ধারাবাহিক ও ন্যায্যতার সঙ্গে প্রয়োগ করলে কয়েক মাসের মধ্যেই মহামারিকে নিয়ন্ত্রণে আনার মতো হাতিয়ার আমাদের রয়েছে। করোনার সংক্রমণের উদ্বেগজনক হার নিয়ে ডব্লিউএইচও প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ১০ লাখ মানুষের মৃত্যু হতে ৯ মাস লেগেছিল, ২০ লাখ পৌঁছাতে লেগেছিল ৪ মাস। কিন্তু এখন ৩ মাসে মৃত্যু ৩০ লাখে পৌঁছে গেছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed