কায়রোতে ট্রেন লাইনচ্যুত, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ মানুষ।
রোববার (১৮ এপ্রিল) কায়রো থেকে মনসুরার নাইল ডেল্টা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।
আকস্মিক ভয়াবহ রেল দুর্ঘটনায় মুহূর্তেই বদলে যায় গোটা দৃশ্য। মিসরের রাজধানী কায়রোর একটি রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে মাত্র ৪০ কিলোমিটার দূরেই দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রেন। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকের এ ঘটনায় হতাহত হন শতাধিক মানুষ।
স্থানীয় রেল কর্তৃপক্ষ জানায়, মনসুরা এলাকার নাইল ডেল্টা শহরের উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি।
দুর্ঘটনার পরপরই চারদিকে আত্মচিৎকার আর আতংক ছড়িয়ে পড়ে। একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে ঘটনাস্থলে। জড়ো হয় শত শত মানুষ। আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে।
এর আগে মার্চে মিসরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জনের মৃত্যু আর দুই শতাধিক আহন হন। এ ছাড়া গত সপ্তাহেই আরেকটি ট্রেন বগিচ্যুত হয়ে ১৫ জন আহত হয়েছিল। তবে দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে যাতে ট্রেনে আগুন লেগে যায় এবং প্রাণ হারান ৩৭০ জনের বেশি যাত্রী।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed