সিলেটে আরো ৭৫ জনের দেহে করোনা শনাক্ত, সুস্থ ৭৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৫৪ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৭ জন। তবে এসময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
রবিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৫ জন করোনায় আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৪ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৬ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ৭৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৩৪ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৬৯ জন, হবিগঞ্জে ২ হাজার ২৩১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন। এরমেধ্যে সিলেটের ৬৭ জন ও মৌলভীবাজারের ১০জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৪১৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৮৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১০ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯৮ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ৩ জন।
গত এক বছরে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১১ জন। এর মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed