ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ৪১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে একটি নৌকাডুবে অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড বাহিনী।
এ ঘটনায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিহতরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে।
তিউনিসিয়ার জনসুরক্ষা পরিষেবার পরিচালক মৌরাদ মেচরি জানিয়েছেন, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে গত বৃহস্পতিবার রাতে স্ফ্যাক্স শহর থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি।
তিউনিসিয়ার এ বন্দর শহরটি সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম যাত্রাপথ হয়ে উঠেছে। দারিদ্র্য ও সহিংসতার হাত থেকে বাঁচতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বাসিন্দারা ইউরোপ পাড়ি জমাতে গিয়ে নিয়মিতই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
গত মাসেই স্ফ্যাক্স উপকূলে একটি নৌকা ডুবে ৩৯ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছিলেন। গত বছরের জুনে প্রায় একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৬০ জন।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে মারা গেছেন।
আইওএম জানিয়েছে, চলতি বছরই ভূমধ্যসাগরে প্রায় হারিয়েছেন অন্তত ৪০৬ জন অভিবাসনপ্রত্যাশী।
সূত্র: রয়টার্স, ইয়াহু নিউজ
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed