সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর এসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ জন। যার মধ্যে ৫৫ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৪ জন।
শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৫ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ৬২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৬৭ জন, হবিগঞ্জে ২ হাজার ২১৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২০২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন। এরা সবাই সিলেটের বাসিন্দা। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৩৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ০২০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৯৪ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তাদের ২ জনই সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed