মিশরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দক্ষিণাঞ্চলের আছিয়াত প্রদেশের মরুভূমি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খবর আল-জাজিরা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, সিমেন্টবোঝাই ট্রাকটি নষ্ট অবস্থায় রাস্তায় পড়ে ছিল। কায়রোন থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসে আগুন লেগে যায়।
ঘটনার পর পর সেখানে উদ্ধারকাজ শুরু করে দিলেও বাসটিতে আগুন লেগে যাবার কারণে উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হয়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান।
মিশরে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ মারা যায়। বিশেষজ্ঞদের মতে, সেখানে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হল, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, রাস্তাঘাটের দুরাবস্থা, দুর্বল সড়ক আইন।
এর আগে গত মার্চ মাসে মিশরে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হন। দেশটির দাপ্তরিক হিসাব অনুযায়ী, ২০১৯ সালে সেখানে প্রায় ১০ হাজার সড়ক দুর্ঘটনা হয়। এতে মারা যান ৩ হাজার ৪৮০ জনের বেশি মানুষ।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed