Main Menu

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে ডুবে বুধবার (১৪ এপ্রিল) তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নগরীর সানকিপাড়া এলাকার রতন মিয়ার ছেলে আহাদ (১০), নাসির মিয়ার ছেলে সায়েম (১০) ও শহীদুলের ছেলে জায়েদ (১০)।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার মুজিবুর রহমান জানান, বুধবার দুপুরে একই এলাকার সমবয়সী কয়েকজন শিশু নগরীর জয়নুল পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার সময় আহাদ, সায়েম ও জিয়াদ নামে তিন শিশু ডুবে যায়। এ সময় অন্যদের চিৎকারে স্থানীয়রা জায়েদ ও সায়েমকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে আহাদ নামে আরও এক শিশুকে উদ্ধার করে। পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক কাফিয়া ফেরদৌসী জানান, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রথমে দুজনকে এবং পরে আরও একজনকে আনা হয়। পানিতে ডুবেই তিনজনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed