সিলেটে পিকআপ উল্টে বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কে পিকআপ উল্টে প্রান হারিয়েছেন এক বৃদ্ধ। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেট সদর উপজেলার ঘোপালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফখর উদ্দিন (৬০) জালালাবাদ থানার হায়দরপুর গ্রামের মৃত ছইফুল আলীর ছেলে। এ ঘটনায় দিলার হোসেন (৩৮) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তিনি একই গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হয়, মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ থানাধীন ঘোপাল নামক স্থানে একটি পিকআপ গাড়ির চালক গাড়িটি বেপরোয়া গতিতে চালিয়ে অন্য একটি গাড়িকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়ির উপরে থাকা ফখর উদ্দিন ও দিলার হোসেন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফখর উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দিলার হোসেন বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
পিকআপ গাড়ির চালক বিশ্বনাথ থানাধীন লামাকাজী বাজারে মাছ বিক্রয় শেষে গাড়িতে পথযাত্রী উঠিয়ে মোগলাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো বলে পুলিশ জানায়। তবে পিকআপ গাড়ির চালকের সন্ধান পাওয়া যায়নি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed