শাবিপ্রবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
শাবি প্রতিনিধি: ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোয়াজ্জেম আফরান ও সাধারণ সম্পাদক হিসেবে যায়যায়দিনের প্রতিনিধি হাবিব রহমান মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আফজল হোসেন (এসএনপি স্পোর্টস২৪.কম), যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল হাসান রিজভী (ইউএনবি), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (দৈনিক আলোকিত প্রতিদিন), কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম জুয়েল (বার্তাবাহক২৪.কম), প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক শাদমান শাবাব (দৈনিক সিলেটের জমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবিনা আক্তার (জাগ্রত সিলেট)।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- হামিদা আব্বাসী (কুশিয়ারা ভিউ.কম), জুয়েল হাসান (সিলেট আই নিউজ) ও শুভজিৎ রায় (দৈনিক সিলেট)।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed