Main Menu

সিলেটে বিষপানে যুবতীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: কীটনাশন জাতীয় বিষ পান করার পর সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবতীর মৃত্যু হয়েছে। তার নাম নাজমিন বেগম (১৮)। সে সিলেট এয়ারপোর্ট এলাকার মহালদিক গ্রামের আব্দুস সালামের মেয়ে। মঙ্গলবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সে ওসমানী হাসপাতালে মারা যায়।

পুলিশ জানায়, গত ৯ এপ্রিল যুবতীর মা আয়েশা বেগম ফোন করে পুলিশে খবর দেন যে তার মেয়ে নিজ ঘরের মধ্যে কীটনাশন জাতীয় বিষ পান করে ছটফট ও বমি করছে। সাথে সাথে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৪র্থ তলার ৩নং ওয়ার্ডে ভর্তি করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাজমিন বেগম মারা যান।

খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে মৃতের ময়না তদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। বিষয়টি আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে বলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed