কুমিল্লায় ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী এক পরিবারের নারী-শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুইজন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার চিওড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া জানান।
নিহতরা হলেন নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. হানিফ (৬০), তার মেয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের কবির হাসেনের স্ত্রী মেরি বেগম (৩৪) ও মেরির চার মাস বয়সী মেয়ে মেহজাবিন।
মিয়ারবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই মো. রায়হান ও স্থানীয় আকতার হোসেন জানান, মো. হানিফ বিকাল পৌনে ৪টায় তার মেয়ে মেরি বেগম ও নাতনি মেহজাবিনকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় চিওড়া মাথায় আসেন। অটোরিকশা থেকে নামার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজি অটোরিকশার উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মেরি বেগম নিহত এবং মো. হানিফ, মেহজাবিন, হানিফের ছেলে রোমন, অটোরিকশা চালক রফিক আহত হন।
এসআই মো. রায়হান জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার মো. হানিফ ও শিশু মেহজাবিনকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে গেছে বলে তিনি জানান।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed