গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় আলাউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টায় সিলেটের একটি বেসরকারি মেডিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আলাউদ্দিন উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের মৃত মখদ্দছ আলীর পুত্র, তিনি পেশায় একজন গাড়ি চালক। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা সাংবাদিক মো. শাহ আলম।
জানা যায়, গত ৮ এপ্রিল ( বৃহস্পতিবার) সকাল ৮টায় সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ কদম গাছের তলায় সিলেটগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আলাউদ্দিন আহমদ গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ৫ দিন চিকিৎসাধীন থেকে আজ মৃত্যুবরণ করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed