দেশে করোনায় আরও ৬৯ মৃত্যু, আক্রান্ত ৬০২৮
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৯ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৮১ জনের। আর এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৮ জন। এই নিয়ে দেশে ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন। আর এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ৬৯ জনের মধ্যে ৪৩ জন পুরুষ ও ২৬ নারী। বয়স বিবেচনায় মৃত ৬৯ জনের ত্রিশোর্ধ্ব তিন, চল্লিশোর্ধ্ব সাত, পঞ্চাশোর্ধ্ব ২০, ষাটোর্ধ্ব ৩৯ জন।
বিভাগ বিবেচনায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম ১৩, রাজশাহী তিন, খুলনা তিন, বরিশাল তিন, সিলেট দুই ও রংপুর তিন জনের মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার দেশ ৭ হাজার ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮৩ জন। তারও আগেও দুইদিন রোববার ও শনিবার যথাক্রমে ৭৮ এবং ৭৭ জন জনের মৃত্যুর রেকর্ডের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে ওই বছরের ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়। বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed