Main Menu

সিলেটের তিন ল্যাবে আরো ১২১ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন ল্যাবে রবিবার নমুনা পরীক্ষায় আরও ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮ জনের, সরকারী বক্ষব্যাধি হাসপাতালের ল্যাবে ২৩ জনের এবং শাবির ৮০ জনের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, রবিবার ওসমানীর ল্যাবে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সরকারী বক্ষব্যাধি হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ড. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৬১ জন, মৌলভীবাজার জেলার ১৭ জন ও সুনামগঞ্জের ৪ জন বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed