নেত্রকোণায় শ্লীলতাহানীর ঘটনায় ৩ অটো চালক আটক
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: আত্মীয়র বাড়ি থেকে অটোরিকশায় করে নিজের বাড়িতে ফেরার পথে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে তিন অটোরিকশা চালক।
এ সময় ওই ছাত্রী আত্মরক্ষার জন্য অটোরিকশা থেকে লাফ দিলে স্থানীয় লোকজন গিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন অটোচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
আটকরা হলেন- কেন্দুয়া উপজেলার দামিনা গ্রামের শহীদ মিয়ার ছেলে আবু রায়হান (২৭), রামপুর-ভরাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আসাদুল (২৫) এবং সান্দিকোনা ডাউকী গ্রামের জিলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৩)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, শনিবার (১০ এপ্রিল) বিকেলে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের রেন্টিতলা মোড়ে ঘটনাটি ঘটে। ঘটনার সময় স্থানীয় জনতা তিন অটোচালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ তাদের থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed