সিলেট নগরীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন বাদশা (২৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আব্দুল নূরের ছেলে।
রবিবার সকালে হাউজিং এস্টেট আবাসিক এলাকার ১ নম্বর লেনের ৩ নম্বর বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফুল্লাহ তাহের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের বড় ভাই সিরাজুল ইসলাম (৩৫) পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার রান্না ঘরের জানালার গ্রীলের সাথে ফাঁস লাগানো অবস্থায় আনোয়ার হোসেন বাদশার লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত দেহটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের পরিবারের ধারণা, রবিবার আনুমানিক ভোর ৪টার দিকে সকলের অজ্ঞাতসারে আনোয়ার হোসেন বাদশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed