Main Menu

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

Manual5 Ad Code

শনিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

জানা গেছে, ফুসফুসের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন হাসান শাহরিয়ার। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ইমপালস হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

হাসান শাহরিয়ারের স্বজন ও দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী জানান, সুনামগঞ্জেই তার লাশ দাফনের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে। লাশ ঢাকা থেকে সুনামগঞ্জে নিয়ে আসা হবে বলে জানান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের এমেরিটাস প্রেসিডেন্ট ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারকে ৯ এপ্রিল শুক্রবার ইম্পালস হাসপাতালের আইসিইতে ভর্তি করা হয়।

হাসান শাহরিয়ার দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, দৈনিক ‘সানে’র সম্পাদক এবং পাকিস্তানের দৈনিক ডন পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ‘নিউজ উইক‘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেছেন। তিনি বৈদেশিক সাংবাদিক সংস্থা ওকাবের সভাপতি ছিলেন। দুই মেয়াদে সিজেএ’র আন্তর্জাতিক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Manual4 Ad Code

হাসান শাহরিয়ার সিলেটের কৃতি সন্তান সাংবাদিক মকবুল হোসেন চৌধুরীর কনিষ্ট পুত্র এবং আইনজীবী ও কলামিস্ট হোসেন তওফিক চৌধুরীর অনুজ। তার মূল বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিন্নাকুলী গ্রামে। পিতা মকবুল হোসেন চৌধুরী অবিভক্ত আসাম-বাংলার বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, খেলাফত আন্দোলনের নেতা ও ভাষা সংগ্রামী ছিলেন। ঐতিহ্যবাহী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা মকবুল হোসেন চৌধুরী ১৯৩৭ সালে আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এমএলএ) নির্বাচিত হন। তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম প্রাচীন পত্রিকা ‘যুগভেরী’র (১৯৩২) প্রথম সম্পাদক। সিলেটের ‘যুগবাণী’ (১৯২৫) ও কলকাতার দৈনিক ‘ছোলতান’ (১৯৩০) পত্রিকারও সম্পাদক ছিলেন।

Manual7 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের শোক

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক, সিলেটের সুনামগঞ্জের কৃতীসন্তান প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
তাঁরা এক শোকবার্তায় বলেন, প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে দেশের সাংবাদিক মহলের অফুরন্ত ক্ষতি হয়েছে। সাংবাদিকরা একজন অভিভাবককে হারিয়েছেন। তাঁর চলে যাওয়ায় যে ক্ষতি হলো তা কোনোদিনই পুরন হওয়ার নয়।
তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code